Sunday, 21 July 2013

২নম্বর প্লাটফর্ম দিয়ে থ্রু-ট্রেন যাবে

২নম্বর প্লাটফর্ম দিয়ে থ্রু-ট্রেন যাবে

অসীম দূরত্ব ছিল আমাদের মাঝে একদিন
তখন হয়ত তোমায় দেখেও দেখিনি কোনদিন
যেদিন প্রথম দেখে দেখলাম, আমরা দর্শনসীমার বৃত্তে এলাম
আর যেদিন দুজনকে জানলাম, পরিচিতের পরিধি পেলাম
যেদিন দুজনে সময় কাটালাম, তোমার মনে জায়গা নিলাম
যেদিন হাতটা হাতে নিলাম, তোমায় আরও কাছে পেলাম
যেদিন ঠোঁটে ঠোঁট দিলাম, সেদিন মধ্যবর্তী দূরত্ব ঘুচালাম
আর যেদিন এক হয়ে গেলাম, আসল দূরত্বটা টেরপেলাম
যে বস্তুটা এতদিন ধুমকেতুর মত ছুটত আমার পেছনে
COLLISION এর পর ছেড়ে যেতে লাগলো দূর থেকে দূরে
আর আমি হয়ে গেলাম উপগ্রহ, এই দূরত্ব বাড়া-কমার মাঝে
দূর থেকেই চারপাশে ঘুরতে থাকলাম, যেতে না পেরে কাছে
এর থেকে তো উল্কা বৃষ্টিই ভালো ছিল, এ বিরহ আর সয়না
অন্তত একবার বুকে আছড়ে পড়লে আর তো ছেড়ে যায় না
এয়োতির সুবাদে তুমি আজ আমার আত্মীয়, একই পরিবার
সকাল বিকাল উঠতে বসতে দেখাও হচ্ছে তোমার আমার
তবুও আজ আমরা দর্শনসীমার বৃত্তের বাইরে অবস্থান করছি
ইয়ার্কির সম্পর্ক আমাদের তবু সেটুকুও করতে না পারছি
খাওয়ার টেবিলে তুমি কখন হয়ত আমার পাশেই বসছ
কিন্তু আমাদের মধ্যে দূরত্ব থাকছে কয়েক আলোকবর্ষ
দরকারে কাছে আসছ গলা খাকড়িয়ে ডাকছ বউদি বলে
সে ডাক বহু দূরের ডাক, সেই ভালো যেন এরকমই চলে
কখন কাছে এসো না, আদরের সুরে কিছু বলতে যেওনা
জানত সূর্য কাছে টানলে উপগ্রহ সে ডাক ফেরাতে পারেনা

No comments:

Post a Comment