সাগর
সাগর নাকি বড় প্রিয় তোমার
কিন্তু কি দেখতে পাও তুমি তার,
সত্যি সাগরে দেখার কি আছে?
পুরো সাগর ব্যপারটাই তো মিছে।
সাগরের নীল জল টানে কি তোমায়
বাড়িতে জলে উজ্জ্বালা মেশালেই হয়
কি বলছ, সাগর বড় নিরালা নির্জন
সাগরে কত কলাহল পেতে শোন কান।
ঢেউ গুল নাকি প্রশ্ন নিয়ে আসে ছুটে
কখন শুনেছ সে প্রশ্ন, অন্তত অস্ফুটে
সাগরে সূর্যোদয় অপূর্ব লাগে তোমার
প্রতিদিন একই চিত্র, একঘেয়ে ব্যপার।
ঢেউ সেটাকে থাকতে দিয়েছে কতক্ষন
সোঁদা গন্ধ কখন খারাপ লাগেনি তোমার
তাও কিসের টানে তুমি যাও বারবার।
আচ্ছা ওই নীল দিগন্ত ভালো লাগে কি
মনে হয় শুধু ওর পানে চেয়ে বসে থাকি
তুমি কখন মাঝ সমুদ্রে গিয়েছ কোনদিন
গেলে সবুজ দিগন্তর দাম বুঝবে সেদিন।
15-03-2013
No comments:
Post a Comment