ছন্নছাড়া রূপকথা
Learn Bengali With Me
Learn Bengali Online with Soumen Mallick at Verbalplanet.com
Sunday, 7 July 2013
বাঁধ-জলের ভালোবাসা
বাঁধ
-
জলের ভালোবাসা
ভীষণ রকম বাঁচার ইচ্ছে ছিল মনে
কিন্তু মরছি প্রতি রাতে প্রতি দিনে
কে তা জানিনা কিন্তু কেউ মারছে
ভিতরে ভিতরে সকল বাঁধ ভাঙছে
যে বাঁধ আমি আমার মধ্যে গড়েছি
জলের স্রোত থেকে তা দিয়ে বেঁচেছি
জলের আ
-
বেগ যখন যেমন বেড়েছে
বাঁধের যত্ন তখন তেমনটি হয়েছে
আজ জল শুকিয়ে গেছে অনেক দিন
তাই বাঁধেরও মেরামত হয়নি বহুদিন
জল চলে গেলে দুদিনে বাঁধ শুকিয়েছে
কত ফাটল ধরেছে
,
ইঁদুরে গর্ত করেছে
বাঁধের খবর আজ বহুদিন হল রাখিনি
এপথে বহুদিন আসিনি
,
মনেও পড়েনি
হঠাৎ আজ স্মৃতি হাতড়ে হাজির হলাম
স্বচক্ষে বাঁধের করুণ পরিস্থিতি দেখলাম
দেখলাম বাঁধের বুকের ফাটলের হাহাকার
শুনলাম ইঁদুরের গর্তের কান্নার হুহুকার
বুকে বিঁধল শুকনো জমির না মেটা পিপাসা
অনুভব করলাম বাঁধ
-
জলের ভালোবাসা
ওষ্ঠ অধরকে সজোরে চেপে ধরে রইল
মুখ জুড়ে ঘনকালো মেঘ ঘনিয়ে এল
মরতে শুরু করলাম আমি
,
মরছি এক্ষনে
এ জীবন মরার জীবন বুঝেছি এতদিনে
।
22-04-2013
Baba I Love You
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment